• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশ–বিজিবির যৌথ অভিযান, গুলিতে আহত জাবেরসহ শতাধিক শাহবাগে পুলিশের হামলায় ‘জনতার বিপ্লব ২৪’-এর সম্পাদক ও প্রকাশক কুলসুম খন্দকার গুরুতর আহত সাতকানিয়া–লোহাগাড়ায় ভোটের লড়াইয়ে উত্তাপ, দুই প্রার্থীর জনপ্রিয়তায় সমান প্রত্যাশা সুনামগঞ্জ-৩ ধান ও তালার লড়াইয়ে ‘ঈগলের’ বাজিমাতের আভাস বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোরে র‍্যালি জগন্নাথপুরে এবি পার্টি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ বটিয়াঘাটা ৭নং আমিরপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত তানোরে নির্বাচনি প্রচারণার জনসভায় যাওয়ার প্রস্তুতিকালে জামায়াত সমর্থক পিতা–পুত্রের ওপর বিএনপি নেতাকর্মীর হামলা কবিতাঃ একটা ঘর চাই! বোয়ালিয়াকুল তরুণ সমাজ কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কবিতাঃ  মুক্তি সেনা

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

কলমেঃ  সাইদা আক্তার কল্পনা

 

এক সাগর ও রক্তের বিনিময়ে বাউলের একতারাতে

তোমাদের নাম ঝংকৃত হবে ঝংকৃত হবে!!

আজ সত্যি তোমাদের নাম

সমস্ত বাঙালির মুখে মুখে ঝংকৃত হয়।

হে বীর সমস্ত মুক্তি সেনা

তোমাদের কথা শুনে উজ্জীবিত হয়ে যায় আবার,

আবারো বাংলার নব প্রজন্ম!

তোমাদের নয় মাসের যুদ্ধের কাহিনী শুনতে চায় এই নতুন প্রজন্ম।

সমস্ত বাংলার বুকে আজ তোমাদের নাম ঝংকৃত হয় মুক্তি সেনা মুক্তি সেনা মুক্তি সেনা।।

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা!

তোমরা বরেন্য! তোমাদের কথা কোনদিন ভুল হবেনা

সমস্ত বাঙালির অন্তরে!!

 

কত মুক্তি সেনা শহীদ হলো এই স্বাধীনতার প্রান্তরে!!

কত মায়ের বুক খালি হলো এই স্বাধীনতার কারণে

কত বধু স্বামী হারালো এই স্বাধীনতার জন্য

কত সন্তান তার বাবাকে হারালো এই স্বাধীনতার জন্য!

কত জীবন, জীবনের সাধ পেল না এই স্বাধীনতার জন্য!

কত লক্ষ মানুষের ক্ষয় আর ক্ষতির

মাশুল দিয়ে আসলো এই স্বাধীনতা।।

স্বাধীনতা তোমার জবাব নাই।

স্বাধীনতা অর্জনের ত্যাগীদের জানাই সশ্রদ্ধ সালাম!

হে স্বাধীনতা! তুমি বাংলার সুনাম! তুমি বাংলার মানচিত্র!

তুমি বাংলার লাল সবুজের পতাকা!

স্বাধীনতা তুমি ধন্য!

স্বাধীনতা তুমি বরেন্য।!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd