আবু বকর সিদ্দিক
(নব সুধাকর)
দীর্ঘ সময় পাড়ি দিয়ে
এলো মাহে রমজান
রহমত দ্বারা পূর্ণ করলেন
মহান খোদা মেহেরবান।
প্রথম দশক রহমত নামে
হয়েছে নামকরণ,
রোজাদারের উপর খোদার
শান্তি যে হয় বর্ষণ।
মাঝের দশক মাগফিরাত
নামটি অনেক দামি,
মহান মাসের মাঝে খোদা
দিলেন একটি খামি।
শেষের দশে ছড়িয়ে পড়ে
রবের দয়ার চাদর,
হাজার রাতের সেরা রজনীর
নাম “লাইলাতুল ক্বদর”।
এই দশকে বিশেষ আমল
সুন্নাত এতেকাফ,
মসজিদেতে বসে পাপী
চায় যে গুনাহ মাফ।
কাবুল করো ওহে খোদা
সবার মনের চাওয়া
বাকি কারো থাকে না যেন
আপন ভালো পাওয়া।