শেলিমা আক্তার শেলী
ভুল করেছি আমি
জীবনের সাথে
এখন ভুলের মাসুল
দিতে হচ্ছে,
ভুলের স্মৃতিগুলো আমাকে
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
ভুল তো ছিল আমার
জীবনটাকে নিয়ে,
ভেবে ছিলাম সবাই ভালো
সাজাবো আবার জীবনটাকে
ভালোবাসা দিয়ে।
মানুষ যে অমানুষ
জানা ছিল না,
সময় অসময়ে দিবে ধুকা
কখনও জানতাম না।
জীবনে কষ্ট পেয়ে বুজেছি
মানুষ যে কত খারাপ,
এরা লুভের টানে পড়ে
করে যায় একের পর এক পাপ।
ওরা মানুষ নয়,কাপূরুষ
একটু সুখের আবাস পেলে
হয়ে যায় বেহুশ।
ওরা খুজেনা কুনো জাত,বংশ
মিথ্যে বলে সংসার
করে দেয় ধ্বংস।
আমি ওদেরকে বিশ্বাস করিনা
এরা জীবন নিয়ে করে ছলনা।
এরা টাকার লোভে লোভি,
এরা অসৎ পথকে করে দাবি।
ওদের কাছে কোন ধর্ম, বর্ণ নাই
চোখের সামনে যা পায়,
তাই তারা মজা করে খায়।