কলমেঃ ফরহাদ কাদির
আমার একফালি রোদ
কে যেনো কেড়ে নিতে উদ্দ্যত সারাদিন
আমার একফালি চাঁদ
বারবার জোসনা লুকায় ভৈরবীর জল জোয়ারে
বুকের সীমানা ছাড়িয়ে পথিক হাঁটে
যার বলাকা বিকালের চৌধুরীর হাঁট
চরপাতা কাজির বাজার মেদুয়ার পথে
চুরি করে নেয় মনের জমিন ঘোর অন্ধকারে
আমি ভালোবাসি গোলাপকে
আমি ভালোবাসি ইরাবতী নদী নাফ নদীর জোয়ার
ভালোবাসি উদ্দ্যত আগুনে পুড়ে যাওয়া সময় কে
আমার রাত আমার দিন
আমার কাটাবনের নিঝুম পাতা ঝরে পড়া শিশির
খুঁজে ফিরি রাশেদুলের লুকানো পতাকা
রাশেদার জায়নামাজের পাটি শীতল
হাওয়া
কলস ভরা আকাশের জল
দুচোখে স্বপ্নের অশ্বারোহী রাত্রির সীমান্তে
ডেকে ওঠা ডাহুকের ডাক বসন্তের কোকিল
ভালোবাসি জীবনকে
ভালোবাসি মৃত্তিকার ঘাস ফসলের গান
কারণ
এ দেশ আমার
বায়ান্নর ভাষার মিছিল আমার
একাত্তরের মুক্তিযুদ্ধ আমার
পাখির ঠোঁটে পালক ঝরা ফাগুন আগুন
ভালোবাসি প্রিয়তমার দু চোখে দু ঠোঁটের
গান
আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি
ভালোবেসে বাংলার রূপময়ী সবুজ প্রান্তর
ভালোবাসি আমার রূপসী বাংলার আজন্ম বাতাস।