• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ ভালোবাসা দিবস!

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আজ নাকি বিশ্বজুড়ে আদিমতায় মাখা, ভালোবাসা দিবস
ভালবাসা তো দু’জনের আজীবনের একসাথে বসবাস!
একদিনের গন্ডিতে যায় কি ভালবাসা বাঁধা
একদিনে যায় কি সারাজীবনের তানপুরার সুর সাধা?

তোমায় খুঁজে বের করতে লেগেছে বহুদিন
একদিনের ভালোবাসা দিবসে, শোধরে কি সে ঋণ?
সারাজীবনের প্রতিদিন তোমায়, করতে চাই আমি জয়
কোন বিশেষ দিন, মাস ক্ষণ, ভালবাসার গন্ডি কেম্নে হয়!

তোমার চোখের উন্মত্ততা উপভোগ্য, সারা জীবন ভর
তোমার প্রেমের উষ্ণতা নিক্ষিপ্ত লোচন, সয়নি ম-ম তর!
বয়সের ছাপ, চুলের পাক, ভালবাসা কমে না কভু
একদিনে প্রপোজ ডে, ভালবাসা দিবস, মানিনা আমি তবু

গোলাপ হয়ে সুভাস ছড়াবো আজীবন তোমার হয়ে
তোমার আমার প্রতিদিন ‘ভ্যালেনটাইন ডে’, এদিন আসে না কয়ে!
আজাীবন সাথে থাকবে তুমি, হয়ে সুখের সাথী
তুমি ছাড়া বৃত্তচ্যূত গোলাপ, কাটে না কোন রাতি!

ঘুরি পার্কে কোন বিশেষ দিন, সেদিন হয়েছে বাসি
তার চেয়ে ভালো প্রতিদিন খুনসুটি, নিজ বসবাস ঘরে বসি !
রোজ দিন রাতে কত প্রপোজ করি, ভালবাসায় প্রসারিত বাহু
ব্যর্থ হলে হৃদয়ে ক্ষরণ স্রোত বহে যায় লহু !

তোমার প্রসারিত বাহু রোধ করে ম-ম আদিম চেনা পথ
রমণীর ঠোঁটে যৌনতার উত্তাপ অন্ধকারে চড়া রথ!

প্রথম পুরুষ ছিলাম অপেক্ষায় অনন্ত লীন সকাল
প্রিয়ার দেহ থোকা থোকা সোনালী শস্যে ভরপুর, নাই সেথা আকাল!
তুমি সুরভি সুবাসিত প্রেম দায়িনী, বিত্ত চাওনি কভু
সে দিনও হেঁসো অম্লান বদনে, আমার মৃত্যু, পূর্ণতা পাবে তবু !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd