কারিগর বানাইছে হাড়ী
তার ভিতর দিয়া ছড়ি
সময় অসময় করিস মন্থন
এটা কিন্তু মায়ার বন্ধন।।
কি সুন্দর ভুবন মাঝে
সংসারের সং সেজে
যাচ্ছে যে দিন অনায়াসে
জ্ঞানের প্রদীপ নিভাস রসে।।
রসের জ্বালা, বড় জ্বালা
জ্বালার মুখে লাগা তালা
ভাব তরঙ্গে দিস গো বেড়া
জীবন টা কিন্তু নয়কো ভেড়া।।
ত্রিবেণীর স্রোত ধরে
কত নর যায় যে মরে
শক্ত হাতে ধরবি হাল
জীবনটারে দিবি সামাল।।
বিষে ভরা অমৃত
ঐ নালাতে সুখ নাইতো
মরণের ডাক শুনে
যাসনে তুই ঐ পানে।।
সুখের লাগি বিষের সুধা
পান করে তুই হোসনে গাধা
যদি বুঝিস এই কথা
থাকবে না তোর মর্ম ব্যথা।।