• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ  বিশ্ব শান্তি চাই

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কলমেঃ  মোঃ আবু জাহিদ

 

 

যুদ্ধ নামের ধ্বংসলীলায় 

মত্ত কিছু দেশ 

দেশে দেশে জ্বলছে আগুন 

অর্থনীতিও শেষ। 

 

আমিত্বটা রাখতে বজায় 

করছে মোড়লগিরি

গোটা বিশ্বে উঠছে ফুঁসে 

   সুপ্ত আগ্নেয়গিরি। 

 

মরছে মানুষ পুড়ছে দেশ 

নেইকো খেয়াল তাতে

বাস্তহারা ক্ষুধার্ত আজ 

মরছে রুটি ভাতে। 

 

বুক ফুলিয়ে মানুষ মেরে

নিচ্ছে ঘাড়ে দায়

ধ্বংসলীলায় লাগাম টেনে 

বিশ্ব শান্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd