কলমেঃ মোঃ আপেল মাহমুদ
মনে আছে সেই শীতের সকাল,
আমার মনে আজ ও দাগ কাটে সেই ক্ষন।
কফির রঙের উষ্ণতা আমাকে আবদ্ধ করেছিল মায়ায়,
তোমাকে বলা হয়নি রাতে আঁধারে স্বপ্ন বিতরণের কথা।
তোমার ঠোঁটের মৃদু হাসি আমাকে বিচলিত করেছে বারংবার।
আশা!
তুমি ভালো আছো ?
আমার সুখের রাজ্য ত্যাগ করে।
যেখানে মস্ত বড়ো আকাশ ছিল ,
সখের কবুতর এর জন্য।
আজ সেখানে বর্ষার মেঘ জমে হাজার বার,
কত বার খুঁজেছি অগচরে।
তোমার উল্টগামীতা আমাকে বাকরুদ্ধ করেছে,
ভালোবাসা পাখিটাকে গলা টিপে হত্যা করেছো।
তুমি আর ফিরে এসো না,
আমার মন বারান্দায়।
যেখানে তোমার অবাধ চলাচল ছিল।
ভালোবাসার কথা শুনে আজ ঘৃনা হয়
তোমার মুখ ভেসে ওঠে অগচরে।
তুমি আর ফিরে এসো না,
আমার একাকীত্বের সংসার আজ বড্ডো সুখের।