• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বোর্ড পরিক্ষায় সারা দেশের ১ম স্থান অর্জন করেছেন জগন্নাথপুরের ইমরান কবিতাঃ নির্লজ্জে সেরা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা ভেড়ামারায় ঈদের আমেজ—জমে উঠছে কেনাকাটা, বাড়ছে আনন্দের প্রস্তুতি সম্প্রতী শেষ হওয়া ২০২৬ সালের নির্বাচনকে নিয়ে মিথ্যা বানোয়াট ভূয়া বিভ্রান্ত মূলক খবর ছড়িয়ে সামাজিক পরিবেশ নষ্টের চেষ্টা কবিতাঃ নারীর জীবন- কলমেঃ পত্রলেখা ঘোষ সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যত অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কবিতাঃ নারীর জীবন- কলমেঃ পত্রলেখা ঘোষ

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

নারীর জীবন বড় বিচিত্র বিস্ময় প্রতি বাঁকে,
নদীর মতো সে সদা বয়ে যায় রহস্য ঘিরে থাকে।
বাবার কাছে সে অতি আদরের নয়নের মণি তাঁর –
যখনি যা চায় তাই দিয়ে দেন নেই হিসাবের ভার।

মা তাকে শেখান পড়াশোনা আর সমাজের যত রীতি,
মাতা জীবনের সেরা শিক্ষক শেখান ন্যায় ও নীতি।
পাত্রের হাতে তাকে তুলে দিতে পিতার কাঁপে যে বুক-
আপন কলিজা যেন ছিঁড়ে দেন মন জুড়ে তাঁর দুখ।

ঘাত প্রতিঘাতে শুরু হলো তার সংসার পথে চলা,
পাহাড়ী ঝর্ণা তখন শান্ত মেপে তার কথা বলা।
দুটি মন যদি একপথে চলে সংসার হয় সোজা –
মতবিরোধের কাঁটার আঘাতে জীবনে বাড়ে যে বোঝা।

ক্রমে সংসারে সন্তান আসে আনন্দে ভরে বুক,
মাতা তৎপর শিশুর লালনে হারিয়ে আপন সুখ।
কৃতি সন্তান মায়ের গর্ব কষ্ট সফল তাঁর –
সন্তান সুখে গর্বিতা মাতা ভোলেন মনের ভার।

ব্যস্ততা এসে কেড়ে নিয়ে যায় প্রিয় সন্তানটিকে,
কর্মজীবনে প্রবল পিষ্ঠ মা’র স্মৃতি আজ ফিকে।
বহু সন্তান দূর দেশে থাকে ফোন দিতে ভুলে যায়-
সংবাদ তরে মাতা যে ব্যাকুল প্রতীক্ষা করে ঠায়।

জীবনের শেষে সঙ্গী তখন শুধু বুড়ো আর বুড়ি,
জীবন গড়তে জানে না কখন সময় গিয়েছে চুরি।
দুজনেই আজ পরম একলা সঙ্গী শুধু দুজন-
নারীর জীবনে হঠাৎ কখন আসে বিদায়ের ক্ষণ।

কেউ বলে নাকো নারীদের গুণ তারা শুধু করে যায়,
কথার আঘাতে ক্ষতবিক্ষত তবু গন্ধ বিলায়।
তাঁর কৃতিত্বে মহীরুহ হয় ক্ষুদ্র মানব চারা,
সংসার তরে জীবন বিলিয়ে পৃথিবী ছাড়েন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd