লেখক: সাবিত রিজওয়ান
তুমি আগুন ধরাও, আবার নিভিয়ে দাও
ধোঁয়ার ভেতরে আমায় হারিয়ে দাও,
চোখ ভেজা রাতে ডাকি তোমায়
তুমি কোনো উত্তর দাও না আর।
ধোঁয়া উড়ে যায়, স্মৃতি রেখে যায়
মনটা পড়ে থাকে একা,
নেশা কেটে গেলে বুঝি হঠাৎ
তুমি ছিলে শুধু দেখা।
সহজ ছিল সব, তুমি এলে যখন
সবই কেন জটিল হলো,
হাসির আড়ালে লুকানো ব্যথা
নীরব হয়ে শুধু রইলো।
রাত পেরিয়ে যায়, ভোর চলে আসে
তুমি আর ফিরে আসো না,
হাজার মানুষের ভিড়ের মাঝে
তোমায় ছাড়া কিছু পাই না।
ধোঁয়া মিশে যায় আকাশের গায়ে
নিভে যায় আগুনের আলো,
শেষে শুধু একটা নাম থাকে
সেই নামটা রেজন, যে হারালো।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫