কলমেঃ জান্নাত ইসলাম
জীবন থেকে অনেক গুলো বছর হারিয়ে গেছে,
পিছু ফিরে তাকালে আঁতকে উঠে বুক
মনে হয় এ যেন স্বপ্ন দেখছি।
হারিয়ে ফেলেছি কবেই সেই সোনালী দিন গুলো
তবুও সে দিন গুলোর কথা ভাবতে
চোখে মুখে ভেসে ওঠে উচ্ছ্বাস, বাঁকা হাসি
সে সময় কত কি স্বপ্ন দেখতাম, কত আঁকি বুকি
আর কত কত লেখা।
ভাবতাম আমি মস্ত বড় কবি হব। হ্যাঁ,
ভাবতাম আমার নাম ছড়িয়ে পড়বে বহু দেশে
যাকে সবাই এক নামে চিনবে হুম,
আজ আমি কিছু একটা হয়েছি
তবে কবি হবার স্বাদ হয়নি
সেই কবি যে অসম্ভব কে সম্ভব করায়
যে ছুটে চলে নিজের গতিতে,
যার ভাষায় থাকে ভালোবাসা, আশা
থাকে অপেক্ষা, সংগ্রাম, বিদ্রোহী
সে কবি যে বলে দুঃখীনি মায়ের কথা
যে বুঝে তরুর ব্যথা
আমি কবি নই
তাই প্রকৃতির কথা হয়ত বুঝি না।
এখন আমি মস্ত এক নদীর মস্ত বড় মাঝি
আমার এ নৌকায় মাস্টার, ডাক্তার , উকিল, কবিও ওঠে।
আমি তাদের পৌঁছে দেই সবার গন্তব্যে
তবে আমার কোনো গন্তব্য নাই।
খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি
দেখি সে উজ্জ্বল নক্ষত্রটাকে যা ছোঁয়ার সাধ্য নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫