• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যত দোষ নন্দ ঘোষের উপরে পানির অভাবে রামপাল-বাগেরহাটে বোরো ধান পুড়ে নষ্ট চরম দুশ্চিন্তায় কৃষকরা বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জনাবঃ- জয়নুল আবেদীন ফারুক সাহেবের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত সাংবাদিক হাবিবের কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা’কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কবিতাঃ কল্যাণময় রমজান কিশোরগঞ্জ সদর উপজেলার উন্নয়নের অঙ্গীকারে আবারও জনসমর্থন প্রত্যাশা করছি- এ্যাডঃ শরিফুল ইসলাম কবিতাঃ মেঘের খামে চিঠি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্না ঘরের মাংস চুরির অভিযোগ খতিয়ে দেখার আহবান খুলনা নাগরিক সমাজের

কবিতাঃ কল্যাণময় রমজান

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পরম করুণাময় মহান আল্লাহ মেহেরবান
বছর ঘুরে এসেছে কল্যাণময় রমজান,
রহমত মাগফেরাত নাজাত নিয়ে আগমন
পাপ-পঙ্কিলতামুক্ত জীবন তাকওয়ার জাগরণ।

সংযম আর ধৈর্যের মাস মাহে রমজান
রোজা সেহরি ইফতার আল্লাহর অশেষ দান,
রমজান শেখায় সদাচার সহমর্মিতা উদারতা দয়া
ধনী-গরীব এক কাতারে মেলে ভ্রাতৃত্বের মায়া।

পবিত্র মাস রমজান আত্মার আলোকধারা
শান্তি আনে প্রাণে রহমতের বারিধারা,
নূরের আলো ঝরে মুসলমানের ঘরে ঘরে
সংযমে জাগে আত্মা, জাগে তাকওয়া অন্তরে।

কুরআন নাযিলের মাস মাহে রমজান
লাইলাতুল কদর আল্লাহর শ্রেষ্ঠ দান,
রমজানের আমল আদর্শ মেনে চলি
দুজাহানের সুখী সুন্দর সফল জীবন গড়ি।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd