• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ একদিন নারীর দিবস! সমান ভোটে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত রাব্বী ও সিয়াম, সম্পাদক মামুন মোহাম্মদ মনজুর আলম অনিক’র দুটি কবিতা খুলনায় মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পে জাল সনদ কেলেঙ্কারি অভিযুক্ত শনাক্তের পরও রহস্যজনক পুনর্বহাল ডিমলায় নবম শ্রেণির ছাত্রীকে পাঁচ ঘণ্টা আটকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে জগন্নাথপুরে ‘আজকের জনকথা’র পুনর্মিলনী সাংবাদিকতা, সমাজ ও উন্নয়ন ভাবনায় এক মঞ্চে স্থানীয় নেতৃত্ব জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাব ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের ৯ জেলায় দশটি স্বপ্নজয়ী পাঠশালায় অসহায় শিশুদের শিক্ষায় মানবিক দৃষ্টান্ত স্থাপন

কবিতাঃ একদিন নারীর দিবস!

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি যখন জন্ম নিলাম
বাবা হলেন রাগ !
অন্য ঘরে বিছানা পেতে
সংসার করলেন ভাগ !

মেয়ে জন্মায় অনেক যাতনা
সইতে হলো মার !
মেয়ে হওয়ার দায়ভার
ঘাড়ে পড়লো তার !

ঢেঁকি ভানা জাল টানা
সব কাজ করে মায়,
জমি থেকে ফিরে বাবা
দিনরাত ঘুমায় !

উঠতে-বসতে মায়ের গায়
চড়থাপ্পড় লাথি,
মোনাজাতে অশ্রু ফেলে নামাজে বসি
প্রতিবার মেয়ে হওয়ার, কারন জানতো যদি!

যত কষ্ট করুক মা
অপরাধ নাই ক্ষমা,
তালাক দিলো বাবা তাকে
রাগ ছিলো তার জমা!

গ্রাম সালিসি সবাই বললো
সন্তান পাবে বাপে !
সন্তান হারা মা এখন
ভাইয়ের বাড়ী থাকে !

মায়ের মত নারী হতে
স্বপ্ন দেখি রোজ !
মায়ের একটু আদর পেতে
নিত্য করি খোঁজ !

আমার থেকে মা এখন
থাকে অনেক দূরে !
সদা তবু মা থাকে
আমার হৃদয় জুড়ে!

দুনিয়া যখন ঘুমিয়ে থাকে
মায়ের চোখে পানি !
কেমন আছে মেয়েরা তার
চিনা, মিনা, তানি ?

সবার কথা ভেবে ভেবে
পার করে দেয় রাত !
ভোর বেলা নামাজ শেষে
উর্ধ্বে তোলে হাত !

আমি এখন বড় হয়ে
পরের বাড়ীর বউ,
মায়ের জীবন আমার জীবন
আলাদা নই কেউ!

একদিন নারী দিবস
পালনে কি লাভ !
সারা বছর নরের শাসন
নারীর অভিশাপ !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd