মিলনী তুমি বার বার এসো,
হৃদয় উচ্ছ্বাসে মানব মিলনে,
আনন্দ উৎযাপনে হৃদয়ের জন কবি গনে ব্যস্ত;
জীবনের ক্লান্তি নিবারনে কিছুটা সময়
একে অন্যের মত বিনিময়ে স্তব্ধ,
শীতলতায় তৃপ্তির উৎসবে
মিলনের মধুক্ষনে যায়-কিবা আসে,
সুখ দুঃখ গাঁথা বিনিময়ে
গৌরব গাঁথা রচিত গান কবিতায়
সৌরভ ফুটুক আনন্দ উদ্যানে।
ভোজন রসিক বাঙ্গালী হরেক রকম ভোজনে
সকল বাধা ব্যবধান ভুলে
এক সারিতে ধনী গরিব সবে
স্মৃতি হয়ে থাক এ মধু লগন;
যায় না যেন বয়ে ও বসন্ত বিহানে
এ কোন সুর করুণ রাগে।
আপনার নীড়ে কোলাহলে আনন্দ ভুবনে
শাপলা পলাশ গোলাপ বিলাপে
কেটে যাক নব অরুণের আমন্ত্রণে
এপাশ ওপাশ যোগ বিয়োগের কড়ি গুনে।
ঈদ পূজো পার্বণে বাহারি সাজে আপনারে
প্রকাশে নবীনাবেশে তর্জন গর্জনের
ভয়ভীতি ভুলে সপ্ত রঙ্গে রঙধুনে সাজে।
আগুন ফাগুন আলিঙ্গনে কত না বাঁকে
মিলন বাসরে ফুলসয্যা নয়ত আজি
এ এক স্মৃতি গাঁথা তিথি।
ফিরে ফিরে এসো আনন্দ বাসরে
বাঙালির ঘরে মিলনে অন্য কোন প্রহনে
নয় এসো রঙধনু সাজে
গোধুলী বেলায় বিদায় বিহাগ শুনায়ে।