• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে ঈদ উৎসব অনুষ্ঠিত ঈদ পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে…… লায়ন গনি মিয়া বাবুল ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুমৃত্যু: অবহেলার অভিযোগে বিক্ষোভ, ভাঙচুর ও চিকিৎসা সহকারীকে মারধর ‎লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের প্রাণের দাবি ভাইস-চেয়ারম্যান পদে মিনালুজ্জামান মিন্টু ভাইকে দেখতে চাই। সৎ, যোগ্য, জনবান্ধব নেতৃত্ব আসুন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে মিন্টু ভাইয়ের হাতকে শক্তিশালী করি। জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ ফতুল্লায় ১৫০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করলেন মেম্বার প্রার্থী কাজী আইয়ুব আলী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন রশিদ মামুন কবিতাঃ ঈদ আনন্দ জগন্নাথপুর সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল

কবিতাঃ ঈদ আনন্দ

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কলমেঃ সাহেলা সার্মিন

ঈদ এলো তাই আসমানেতে
বাঁকা চাঁদের হাসি,
ছোটো ছোটো ছেলেমেয়ের
মুখে হীরার কুচি।

খুশির জোয়ার নামছে আজি
ধূলির ধরাতে,
নেচে নেচে গাইছে তারা
ঈদ আনন্দেতে।

দল বেঁধে সব ঘুরছে দেখো
গায়ে নতুন জামা,
হরেক রকম রঙের মাঝে
দেখছে বসে শ্যামা।

উছলে পড়ছে আনন্দ আজ
ঈদ উল ফিতরে,
বসছে খুশির হাট-বাজার
মনের ভিতরে।

ঈদগাহেতে নামাজ শেষে
একে অন্যের বাড়ি,
ফিরনী সেমাই খেয়ে তারা
করছে ঘোরাঘুরি।

মুক্ত হাসি রাশিরাশি
সোনামণির গায়,
ঈদ সালামির জন্য তারা
ছোঁয় বড়দের পায়।

হিংসা নিন্দা ভুলে আজি
হাত ধরে সব চলে,
সালামিতে ছোট্ট ব্যাগে
জায়গা নাহি ধরে।

ঝগড়াঝাটি যায় ভুলে সব
সবাই আপন জন,
মণ্ডামিঠাই ভাগ করে সব
ভরছে তাদের মন।

বছরেতে দুটো ঈদের
এটিই হচ্ছে সেরা,
ত্রিশ রোজার বিনিময়ে
পুরষ্কারে ঘেরা।

মনটা তাই বেজায় খুশি
ছোটো বড় সবার,
গরীব দুঃখীর মুখ হাসলে
চোখ হাসে যে আমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd