মোঃ ইছাহাক আলী, এনায়েতপুর সিরাজগঞ্জ
এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সকালে যুবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণগ্রাম ওয়াড সভাপতি মোঃ ইছাহাক হোসেন রুবেল, সভা পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর এনায়েতপুর সাংগঠনিক সদর ইউনিয়ন আমির মাওলানা মোঃ আঃ হক, সাংগঠনিক সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম,সাংগঠনিক সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইদ্রিস আলম, স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী প্রমূখ।
এসময় বক্তা গন বলেন যুব সমাজকে পরিবর্তন হতে হবে। যুবকদের মদ,জুয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল,সকল ধরনের নেশা থেকে বিরত থাকতে হবে। তাহলেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে,। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫