• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা আজকে আমার জন্মদিন

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময় করেছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

গত শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় অবস্থিত শেফরন ডিলাইট রেস্টুরেন্টে ক্লাবটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো,আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো,আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডা,এ,এস,এম,ফরহাদ হোসেন,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মে,কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো,আবুল কালাম ভূইয়া।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো,আশরাফুল ইসলাম এবং বিশেষ অতিথি কিশোরগঞ্জের সনামধন্য পুলিশ সুপার ড.এস,এম,ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেন্ট্রাল ক্লাবের সাধারণ সম্পাদক মো,আল আমিন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময়ের এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd