সাবিত রিজওয়ান
আমাকে খুঁজো না আর, আমি হারিয়ে যাওয়া ছায়া,
তোমার আলো ছুঁয়ে আমি পাইনি কোনো মায়া।
আমি এক নীরব পথ, তুমি চলমান যাত্রী,
তুমি শেষের গন্তব্য, আমি শুধু অপেক্ষা রাত্রি।
আমি এক শুকনো পাতা, তুমি বসন্তের হাওয়া,
আমি এক নিঃশব্দ ব্যথা, তুমি সুখেরই ছাওয়া।
আমি এক ফেলে আসা দিন, তুমি নতুন সকাল,
আমি এক ভাঙা স্বপ্ন, তুমি তারই অবিকল।
একদিন এই নীরবতা জিজ্ঞেস করবে তোমার নাম,
কার জন্য এখনো জেগে থাকে ভাঙা হৃদয়ের ঘ্রাণ,
উত্তর পাবে না কেউ, শুধু বাতাস বলবে ক্ষণ:
এই গল্প লিখে গিয়েছিল নীরব এক রেজন।
আমাকে রাখবে না মনে, আমি ক্ষণিকের গল্প,
তুমি তো পূর্ণ আকাশ, আমি হারানো নক্ষত্র।
আমি এক গভীর অন্ধকার, তুমি জোৎস্নার আলো,
আমি শুধু হারিয়ে যাই, তুমি থেকে যাও ভালো।
আমি এক শেষ বিকেল, তুমি অনন্ত ভোর,
আমি শুধু একা হেঁটে যাই, তুমি ভিড়ের ঘোর।
আমাকে খুঁজো না আর, আমি ফিরবো না কোনোদিন,
তুমি থেকে যেও সুখে, এটাই আমার শেষ ঋণ।