• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুর যুব ফোরামের উদ্যোগে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ায়গাও গ্রামে অর্ধশতাধিক পরিবারের মধ্যে রামাদানের ফুডপ্যাক বিতরণ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ বোর্ড পরিক্ষায় সারা দেশের ১ম স্থান অর্জন করেছেন জগন্নাথপুরের ইমরান কবিতাঃ নির্লজ্জে সেরা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা ভেড়ামারায় ঈদের আমেজ—জমে উঠছে কেনাকাটা, বাড়ছে আনন্দের প্রস্তুতি সম্প্রতী শেষ হওয়া ২০২৬ সালের নির্বাচনকে নিয়ে মিথ্যা বানোয়াট ভূয়া বিভ্রান্ত মূলক খবর ছড়িয়ে সামাজিক পরিবেশ নষ্টের চেষ্টা কবিতাঃ নারীর জীবন- কলমেঃ পত্রলেখা ঘোষ সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

প্রেস বিজ্ঞপ্তি

সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্তু বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল ৪টায় সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিওইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ড অব অনার ও প্যারেডের মাধ্যমে সম্মাননা জানানো হয়। সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিতে এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), পুলিশ কমিশনার, কে এম পি, খুলনা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ, এমডি ও সিইও, নার্গিস মেমোরিয়াল হসপিটাল, আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার কে এমপি খুলনা,এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার, কে এম পি, খুলনা; জনাব মো. গোলাম মোর্শেদ, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার, কেএমপি খুলনা, রোটারিয়ান জনাব মো. ইফতেখার আলী বাবু, উপদেষ্টা সিইউসি খুলনা, সিইউসি সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী । অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে সি ইউ সি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এসব শিশুদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয় এবং সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার,প্রচার সম্পাদক চিত্রশিল্পি মিলন বিশ্বাস,কার্যকরি সদস্য ধনঞ্জয় রায়, কার্যকরী সদস্য মোঃ সোহান, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মুজাহিদ হোসেন মিরাজ,সি ইউ সি স্কুল, স্কুলের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ মুফতি সাজিদুর রহমান, আকলিমা বেগম, হালিমা বেগম, মোঃ মামুনুর রশিদ, মোঃ শুভ, মোঃ মনিরুল ইসলাম, আসমা হোসেন তুলি, শারমিন জাহান বর্ষা, হাওয়ারিয়া, মোঃ ফজলুল হক, বিএনসিসি ক্যাডেট সুখী আক্তার, ক্যাডেট শাহিন, ক্যাডেট পবন, ক্যাডেট রেজওয়ানা ইসলাম, স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের মানবিক আয়োজন করা হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd