তোমার বহু রঙ
তোমার চিত্র টা যদি অক্ষি আগে আসে
সীমাহীন ঘৃণা করে অন্তরে আমার,
তুমি যে পাতকী বড়ো জগৎ মাঝার
ভ্রান্তি বড়ো ছিলো মোর নিষ্ঠে ভালোবেসে।
অদ্য মোরে হচ্ছে দিতে ভুলের মাসুল
বহুত রকম রঙ তোমার মনেতে,
মোর তরে আসোনি কো এই না জগতে
দিনে দিনে অদ্য তাই ছিড়তেছি চুল।
অন্য জনে ভালোবাসো মোর হয়ে তুমি
দিনে দিনে শুকিয়েছ মোর চিত্ত ভূমি।
তব চিত্র তব বাক্য অদ্য তাই বিষ
মোটেও লাগেনা ভালো অস্তিত্ব তোমার,
হৃদয়েতে পাপ তব করে গিসগিস
বদল কর হে রঙ তুমি বারবার।
অনিয়মে চলি আমি
নিয়ম নীগঢ়ে তুমি বন্দী হতে পারো
আমি অনিয়ম দ্বারা সদাই চালিত,
কারণ আমার চিত্তে প্রণয় লালিত
হৃদয় করিনা কারো ভেঙে চুড়ে গুড়ো।
অনিয়মে চলি বলে নেই কোন বৈরী
বৈরীকে আপন করে আমি চলমান,
সকলকে প্রান খুলে করি হে সম্মান
বিবাদ করি না কভু নেই বাড়াবাড়ি।
ধোঁকাবাজ চিত্ত নিয়ে চলি না ধরাতে
সকলকে ভালোবাসি আমি দিনে রাতে।
তোমার স্বভাব হলো প্রতারণা করা
সৌন্দর্য দেখিয়ে তুমি করো প্রেম খেলা,
কপট হৃদয়ে তব কুচক্রেতে ভরা
অপরের প্রেম নিয়ে করো অবহেলা।
ক্ষমা চাও রমাদানে
পাপ যদি হয়ে থাকে জীবনে তোমার
ক্ষমা চাও বেশি বেশি রমাদান মাসে,
চাইলে অধিক ক্ষমা আল্লা ভালোবাসে
হেতু রমাযান হলো ক্ষমা চাইবার।
কুরান নাজিল হয় রমাদান মাসে
য়তোই হোক না পাপ ক্ষমা চাও বেশি
চাইলে ক্ষমা রে ভাই আল্লা হয় খুশি
আল্লাহর ক্ষমা ভাই সব পাপ নাশে।
রামাদানে খুব সোজা ক্ষমা নেয়া ভাই
আল্লা বেশি ক্ষমা করে তুলনা তো নাই।
খুব দ্রুত দৌড়ে আসো ক্ষমার তরেতে
পাপগুলো মুছে নাও রমাদান মাসে,
পাপ বোঝা আছে যার আপন ঘাড়েতে
চাইলে অধিক ক্ষমা আল্লা পাপ মুছে।