• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু বাগেরহাটে নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা জগন্নাথপুর যুব ফোরামের উদ্যোগে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ায়গাও গ্রামে অর্ধশতাধিক পরিবারের মধ্যে রামাদানের ফুডপ্যাক বিতরণ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ বোর্ড পরিক্ষায় সারা দেশের ১ম স্থান অর্জন করেছেন জগন্নাথপুরের ইমরান কবিতাঃ নির্লজ্জে সেরা

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের গোয়াইন ব্রীজের পাশে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ভাবে হায়েস ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫ ও প্রাইভেট কার ঢাকা মেট্রো -গ ২১-৩৬৪২ গাড়ি তল্লাশী করে চেকপোস্ট সংলগ্ন থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ করে এবং দুটি গাড়ির ড্রাইভারসহ ৮ জনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ(৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা(২২) ও মোঃ স্বপন মোল্লা(২২), একই এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে মো: তামিম (১৯), সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মোঃ আলমগীর হোসেন(২৪), ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম(৪৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মোঃ রুবেল সরকার (৩২)ও গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ (২৬)।

সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ এবং দুটি ৮ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd