• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা আজকে আমার জন্মদিন

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

জামির হোসেন,
কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার ৫ নং কয়রা সদর ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে লোকাল লেভেল অ্যাডাপটেশন প্ল্যান (LLAP) অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে প্র্যাক্টিক্যাল অ্যাকশন।
সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় ৫ নং কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে এবং প্র্যাক্টিক্যাল অ্যাকশনের কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্র্যাক্টিক্যাল অ্যাকশনের প্রতিনিধি শারমিন আক্তার, কাজল হোসেন ও শামীমা। এছাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আবুল কালাম শেখ, আবুল কালাম, আবু হুরায়রা খোকন, শেখ সোহরাব হোসেন, মাসুম বিল্লাহ, নাজমুল হুদা, মিজানুর রহমান কোহিনুর, শাহানারা বেগম, মুর্শিদা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, নবায়নযোগ্য শক্তি, জীবিকা উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ প্র্যাক্টিক্যাল অ্যাকশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং নিয়মিত ফলোআপ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd