কলমে: সাইফুল্লাহ বিন আজাদ
এই যে জীবন
এই যে মরণ
রবের শ্রেষ্ঠ দান,
রবের তরে সঁপে দাও আজ
তোমার দেহ প্রাণ।
এই যে আকাশ
এই যে বাতাস
রবের মহিমায়,
মানুষের তরে দিলেন বিলিয়ে
অসীম করুণায়।
এই যে সাগর
এই যে নদী
তাঁহারি ইশারায়,
অকূল পাথার মগ্ন বিভোর
তাঁহারি গুণ গায়।
দিনের শেষে
আঁধার বেশে
চাঁদ হাসে নভে,
এমন দয়াল প্রভু মোদের
আর কি কোথাও পাবে?